এনআরবিসি ব্যাংক মাদারগঞ্জ শাখায় ক্যাশলেস বাংলাদেশ

মোহাম্মদ আলী জিন্নাহ,মাদারগঞ্জ প্রতিনিধি

ক্যাশলেস বাংলাদেশ এক দেশ এক কিউআর লেনদেনে বাংলা কিউআর এই স্লোগানে জামালপুরের মাদারগঞ্জে বালিজুড়ী বাজারে এনআরবিসি ব্যাংকে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ব্যাংকের গ্রাহকদের মাঝে কিউআর কোডের লিফলেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল গফুর।

সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংক মাদারগঞ্জ শাখার প্রিন্সিপাল অফিসার শাখা ব্যবস্থাপক মোঃ নাজমুল ইসলাম।

এ সময় সমাজসেবক মঞ্জুরুল ইসলাম মূসা, আসাদুজ্জামান অপু, সাইফুল ইসলাম, আলহাজ্ব বাবলু, রাশেদুল ইসলাম রাজুসহ ব্যাংকের গ্রাহক ও স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *