মোহাম্মদ আলী জিন্নাহ,মাদারগঞ্জ প্রতিনিধি

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ এ স্লোগানে জামালপুরের মাদারগঞ্জে ৬ জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় মাদারগঞ্জ উপজেলা প্রশাসন ও বিআরডিবি অফিস কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ সভাকক্ষে বর্ণাঢ্য র্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী’র সভাপতিত্বে ও বিআরডিবি অফিসার রহুল আমিন এর সঞ্চালনায় বক্তব্য মাদারগঞ্জ পৌর বিএনপি সভাপতি আব্দুল গফুর, রাখেন প্রাণিসম্পদ অফিসার আতিকুর রহমান,
মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ও সাধারণ সম্পাদক রফিকুল বারী,
বীরমুক্তিযোদ্ধা ও সফল সমবায়ী আব্দুন নুর লাল মাষ্টার, সফল সমবায়ী গ্রাহক ফুলেরা বেগম প্রমূখ।বৃক্ষরোপন পরে সমবায়ী গ্রাহকদের মাঝে ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়। এ সময় মাদারগঞ্জ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও সমবায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।