বিচারকের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে এ্যাড শহিদুল ইসলামকে মামলা পরিচালনা থেকে বি’রত থাকার নির্দেশ।

ইত্তিজা মনির, বরগুনা প্রতিনিধি

বিচারকের স্বাক্ষর জাল করে চেক ডিজ’অ’নার মামলার অর্থ উত্তোলনের অভিযোগে বরগুনা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
৫ই জুলাই ২০২৬ তারিখে বরগুনার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোঃ নুরুল আমিন স্বাক্ষরিত এক নোটিশে তাকে রাষ্ট্রপক্ষের সব ধরনের মামলা পরিচালনা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে তার কাছে থাকা রাষ্ট্রপক্ষের সকল মামলার নথি (কেস ডকেট) সিনিয়র এপিপি মোঃ হাবিবুর রহমানের কাছে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয় বিচারকের স্বাক্ষর জাল করে অর্থ উত্তোলনের অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় রাষ্ট্রের ভাবমূর্তি, বিচারপ্রার্থীদের আস্থা এবং পাবলিক প্রসিকিউটর অফিসের সুনাম রক্ষার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *