কামাল উদ্দিন,পঞ্চগড় প্রতিনিধি

গত ৫ জুন সারা বিশ্বের ন্যায় পরিবেশ রক্ষা ও সংরক্ষণের জন্য উক্ত বিদ্যালয়ে এই দিবসটি পালন করা হয়েছে। এসময় নানান জাতের গাছ রোপন করা হয়। পরিবেশ দিবস উপলক্ষে গাছ লাগানের সময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, মোছা: শিরীনা খাতুন, সহকারী শিক্ষক পলাশ চন্দ্র বর্মন, সহকারী শিক্ষিকা বিথী রানী, সহকারী শিক্ষক রিজওয়ানুল হক, সহকারী শিক্ষিকা চন্দ্রিকা রানী বসুনীয়া, সহকারী শিক্ষিকা কাশমেরী আক্তার সহ বিদ্যালয়ে কচিকাচা বাচ্চারা উপস্থিত ছিল।
এসময় প্রধান শিক্ষক বলেন বৃক্ষ রোপনের মাধ্যমে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষা করব পাশাপাশি গাছের কাছ থেকে আমরা ফল সহ নানাবিধ সুবিধা ভোগ করব পরিশেষে বাড়িতে গিয়ে সবাইকে গাছ লাগানোর অনুরোধে করেন।