বকশীগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি!

মোস্তফা গাজী,বকশীগঞ্জ প্রতিনিধি

ভারত থেকে বাংলাদেশ সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারি শুরু করেছে জামালপুর ৩৫ বিজিবি।
জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন বকশীগঞ্জের ধানুয়া কামালপুর, সাতানী পাড়া বিওপিসহ ৭২ কিলোমিটার সীমান্তে বাড়ানো হয়েছে বাড়তি সতর্কতা ও নিরাপত্তা।
জামালপুরের বকশীগঞ্জ সীমান্তের স্থানীয়দের সঙ্গে নিয়ে সীমান্তবর্তী এলাকা গুলোতে টহল জোড়দার করতে দেখা গেছে।
বিজিবির সদস্যরা রাত দিন সীমান্তে টহল দিচ্ছেন। তারা যেকোন ধরণের অপতৎপরতা, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ করে পুশইন ঠেকাতে রাত দিন কাজ করে যাচ্ছেন।
পাশাপাশি বিজিবির পক্ষ থেকে মাইকিং করে স্থানীয়দের শুন্য রেখায় প্রবেশ না করতে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।
নতুন করে জামালপুর সীমান্ত দিয়ে এখন পর্যন্ত পুশইনের কোন ঘটনা ঘটেনি।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান জানান, জামালপুর সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। স্থানীয় জনসাধারণের সহযোগিতা নেওয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *