বুলবুল আহমেদ, শেরপুর প্রতিনিধি

বিআরটিএ শেরপুর সার্কেল কর্তৃক পবিত্র।ঈদ-উল আযহা উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতকরণের লক্ষ্যে ভিজিল্যান্স ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে
এসময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী বহন এবং ফিটনেসবিহীন মোটরযান চলাচলের বিষয়ে যাত্রী, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সতর্ক করা হয়। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা সম্বলিত মাইকিং কার্যক্রম পরিচালনা করা হয়।
এছাড়াও কার্যক্রম চলাকালে যেসব যাত্রীর কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করা হয় সে সকল পরিবহন থেকে আদায়কৃত অর্থ তাৎক্ষণিকভাবে ফেরত প্রদান করা হয়। যাত্রীদের স্বার্থ সংরক্ষণ ও সড়ক পরিবহনে শৃঙ্খলা বজায় রাখতে বিআরটিএ শেরপুর সার্কেলের কার্যক্রম কার্যক্রম অব্যাহত থাকবে।