এম মাসুদ রানা,ঠাকুরগাঁও প্রতিনিধি

রংপুরের ভোরনিয়া ইউনিয়নের আনসার ডাঙ্গী এলাকায় এক শিশুকে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু স্থানীয় বাসিন্দা (নাম লামিয়া, যার বয়স আনুমানিক ৪ বছর পিতা মো: শরিফুর রহমান।
আসামি মো: মোরশালিন বয়স আনুমানিক (১৫) বছর, পিতা শরিফুল ইসলাম
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর রাতের দিকে বাড়ির পাশের একটি নির্জন স্থান ভুট্টা ক্ষেত পুলিশ এবং স্হানীয় জনগণ ভুট্টা তার মরদেহ উদ্ধার করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
নিহতের পরিবার দাবি করেছে, এটি পরিকল্পিত হত্যা হতে পারে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
এ বিষয়ে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আব্দুল্লা আল বারি ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে শরীরে বিভিন্ন যায়গাতে জখম সহ কিছু আলামত সংগ্রহ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে শিশুহত্যার ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এলাকাবাসী বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
ঘটনার পর থেকে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুর পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।