মুসলিমবিরোধী বিতর্কিত শুভেন্দু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ

ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন Suvendu Adhikari। শনিবার কলকাতায় আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী Narendra Modiসহ বিজেপির কেন্দ্রীয় নেতারা।
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী মোদিকে শুভেন্দু অধিকারীর পিঠ চাপড়ে শুভেচ্ছা জানাতে দেখা যায়। এ সময় মঞ্চে উপস্থিত নেতাকর্মীরা করতালির মাধ্যমে নতুন সরকারকে অভিনন্দন জানান।
পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করল বিজেপি। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে দলটি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস সরকারের শাসনের অবসান ঘটায়।
শুভেন্দু অধিকারী এর আগে একাধিক বক্তব্য ও রাজনৈতিক অবস্থানের কারণে মুসলিমবিরোধী মন্তব্যের অভিযোগে সমালোচিত হয়েছেন। বিরোধী দলগুলোর দাবি, বিভিন্ন নির্বাচনী সভায় তিনি মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে বিভাজনমূলক বক্তব্য দিয়েছেন। পাশাপাশি বাংলাদেশ ও সীমান্ত ইস্যুতেও তার কড়া অবস্থান বিতর্ক তৈরি করে।
তবে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, তিনি আইনশৃঙ্খলা, সীমান্ত নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান নিয়েছেন; কোনো ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে নয়।
বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসা রাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *