বকশীগঞ্জে অবৈধ পন্থায় জ্বালানি সংগ্রহ করায় এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা!

মোস্তফা গাজী,বকশীগঞ্জ প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে পাম্পে অবৈধ পন্থায় জ্বালানি তেল সংগ্রহ করায় এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ওই যুবকের নাম শাকিল হাসান (২৫)। তিনি শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া এলাকার জাহান আলীর ছেলে।
গতকাল রোজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে বকশীগঞ্জের পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন।
জানা গেছে, পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে পেট্রোল পাম্পে শৃঙ্খলা ফেরাতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন।
এসময় অবৈধ পন্থায় ১০ লিটার জ্বালানি তেল সংগ্রহ করেন শাকিল হাসান নামে এক যুবক।
বিষয়টি জানতে পেরে ওই যুবককে আটক করে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা জরিমানা করেন ইউএনও মুরাদ হোসেন ৷
এসময় সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *